Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় গত ১০ বছরে মানুষ না খেয়ে দিনযাপন করেছে এমন ঘটনা ঘটেনি: কৃষিমন্ত্রী
জাতীয় পজিটিভ বাংলাদেশ

গত ১০ বছরে মানুষ না খেয়ে দিনযাপন করেছে এমন ঘটনা ঘটেনি: কৃষিমন্ত্রী

By Hasan Majorজুলাই 30, 20202 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার বলেছেন,  এ সরকারের আমলে একটি মানুষও না খেয়ে থাকবে। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই একটি মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় সেলক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে, মানুষ না খেয়ে দিনযাপন করছে, অভুক্ত আছে এ রকম একটি ঘটনাও গত ১০ বছরে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনবান্ধব এ সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন কেউ অভুক্ত থাকবে না।’

মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে গরীব ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, মহামারি করোনার প্রকোপের শুরু থেকেই সরকার ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। ঘূর্ণিঝড় আম্পান ও চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝেও ত্রাণসহ নানা সহায়তা প্রদান করে যাচ্ছে।

‘শুধু তাই নয়, মহামারি করোনার কারণে যাতে ভবিষ্যতে দেশে খাদ্য সংকট না হয়, মানুষকে যাতে অভুক্ত না থাকতে হয়, সেজন্য প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে,’ যোগ করেন কৃষিমন্ত্রী।

ঈদুল আজাহা উপলক্ষে ধনবাড়ী উপজেলার ৩ হাজার ৮১টি দরিদ্র ও অসহায় ব্যক্তি/পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

জুন 11, 2026
ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন 11, 2026
সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জুন 11, 2026
Latest News
বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বজ্রসহ বৃষ্টি

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

উদ্ভাবনী

উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার: ববি হাজ্জাজ

বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa