জুমবাংলা ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ (৩০ ডিসেম্বর) ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চল পরিদর্শনকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা ও গবাদি পশুর চিকিৎসা প্রদান করছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
রংপুর অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধানের সাথে জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো: ফয়জুর রহমান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



