রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১১ মে) নগরীর মতিহার থানা এলাকার এই ঘটনা ঘটেছে। পরে সোমবার সকাল ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে মাজায় দড়ি দিয়ে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন। তাকে নির্যাতন শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ এর পরপর ক্যামেরা চালুর পরপরই শুরু করা হয় নির্যাতন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নির্যাতনের সময় তুষার চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু এরপরও তাকে মারধর চলতে থাকে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর যুবক, ভিডিও ভাইরালপ্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর যুবক, ভিডিও ভাইরাল
নগরীর মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।
হাম পরিস্থিতির জন্য আ.লীগ সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
ওসি আরও বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া দুটিই আইনের দৃষ্টিতে অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


