গাজীপুর প্রতিনিধি: শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক দালাল চক্রের ১৫ সদস্যকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে আটজন নারী রয়েছেন। রবিবার (৪ আগস্ট) বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

বিকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

দণ্ডিতরা হলেন, মো. আলম ভূঁইয়া, মো. আশরাফুল ইসলাম, মো. সুমন মোল্লা, মো. শরীফুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম, মো. ফরিদুজ্জামান নয়ন, মো. শরিফুল ইসলাম, শান্তনা বেগম, আমেনা বেগম, মোছা. সাথী বেগম, শিরিন বেগম, শিল্পী বেগম, মোছা. কামরুনাহার, মোছা. আমেনা বেগম ও মোছা. তানিয়া সুলতানা।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল চক্র প্রতারণার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়। পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

তিনি আরও জানান, আটকরা প্রতারক চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.