
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৯৩৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ৪৪০টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় রয়েছে ৪০০টি ভোটকেন্দ্র। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রের সংখ্যা ২২৭টি। আর জেলায় গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র রয়েছে ২১৩টি। গাজীপুর জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাজীপুরে ভোটকেন্দ্রসমূহে এবার গুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগরি হিসেবে দুটি ভাগে ভাগ করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। কালিয়াকৈর উপজেলায় ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। শ্রীপুরে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ৯৭টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। কাপাসিয়ায় ১২২টি কেন্দ্রের মধ্যে ৪৬টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও কালিগঞ্জে ৯০টি কেন্দ্রের মধ্যে ৩৫টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনে বিভিন্ন এলাকা তিনটি সংসদীয় আসনের সঙ্গে যুক্ত রয়েছে। সে হিসেবে গাজীপুর সিটিতে মোট ভোটকেন্দ্র ৪০০টি। এর মধ্যে ২২৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা লাগানো থাকবে। ভোট কেন্দ্রসমূহে পুলিশের পাশাপাশি, আনসার, ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবে। পুলিশ সদস্যরা বডিঅন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রসমূহে দায়িত্ব পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


