গাজীপুর প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার হতে শতভাগ বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবিতে গাজীপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement

গাজীপুরের কালীগঞ্জ,কালিয়াকৈর ও শ্রীপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের ঢাকা বিভাগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল মোড়ল, জেলা কমিটির সভাপতি ও শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান, শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সংগঠনের শ্রীপুর ইউনিট শাখার উপদেষ্টা মোঃ লিয়াকত আলী মোল্লা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, কালীগঞ্জ পৌরসভার সচিব মিলন মিয়া, সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, কালিয়াকুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.