জুমবাংলা ডেস্ক: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রথম ব্যাচের ছাত্র আজমত উল্লাহ খান। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সক্রিয় ভাবে। তরুণ বয়সে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পর পর তিনবার ছিলেন এই দায়িত্বে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিন বার।

Advertisement
এর আগে বুধবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে শেষ দিনে গাজীপুর সিটির আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী মেয়র পদে নৌকা পেতে আওয়ামী লীগের সদর দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে নৌকা চেয়ে যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন— গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, সাবেক সহসভাপতি সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল, কাউন্সিলর আবদুল আলীম মোল্লা, আশরাফুজ্জামান সেলিম, রিয়াজ মাহমুদ আয়নাল, আজহারুল ইসলাম, মেজবাহ উদ্দিন সরকার রুবেল, এসএম আশরাফুল আলম, আব্দুল কাদের, হারুন-অর রশিদ ও রুহুল আমিন মণ্ডল।

গরম যেদিন থেকে কমতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.