Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজী টায়ার কারখানায় আগুন নেভানো জায়গাগুলো থেকে ভারী মালামাল লুট করা হয়েছে। সোমবার রাতে কারখানার দামি মেশিনসহ জিনিসপত্র খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভোরেও পোড়া জিনিসপত্র নিয়ে যায় শতাধিক লোকজন।

যৌথবাহিনী খবর পেয়ে তাদের কারখানা থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে যৌথবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে কারখানা। সেখানে সেনা সদস্য, বিজিবি ও পুলিশ রয়েছে। কারখানায় আগুন নেভানোর সময়েও লুটপাট করা হয়েছে। লুটপাট ঠেকাতে বিজিবি সদস্যরা কারখানার ভেতরে যান।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের পানি ছিটাতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণের পর ভবনের বিভিন্ন তলায় পানি ছিটিয়ে দেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ৬ তলা ভবনের ছাদে উঠেছিলেন তারা। সেখানে হতাহত কাউকে পাওয়া যায়নি।

ধসে যেতে পারে ৪, ৫ ও ৬ তলা: ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মীরা জানান, পুরো কারখানা ভবনটি ঝুঁকিপূর্ণ। তবে ৫ ও ৬ তলা বেশি ঝুঁকিপূর্ণ। কারখানার ৪, ৫ ও ৬ তলা ধসে যেতে পারে যেকোনো সময়।

তারা জানান, পোড়া ভবনের ছাদ থেকে লোহা, আস্তর, ইট, বালিসহ ছাদের ঢালাই খুলে পড়ছে।

সকালে ঘটনাস্থলে সিআইডির একটি তদন্ত টিমকে দেখা গেছে। তবে ঝুঁকির কারণে তাদের ভেতরে ঢুকতে দেয়নি ফায়ার সার্ভিস। সেখানে প্রচণ্ড গরমের কারণে তারা ভবনের বাইরে থেকে চারপাশ ঘুরে দেখছেন।

নিখোঁজদের কয়েকজন স্বজন কারখানার সামনে রয়েছেন। সোয়েব হোসেন নামে একজন জানান, তার ভাইয়ের নাম সাত্তার হোসেন। তিনি কারখানায় ছিলেন। রোববার রাত পর্যন্ত তার মোবাইল ফোন খোলা ছিল। এরপর থেকে ফোন বন্ধ।

এদিকে কারখানাটিতে যারা কাজ করতেন তাদের কেউ কেউ এসেছেন দেখতে। তবে মালিক পক্ষের বা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

রোববার রাত ৮টার দিকে রূপসীতে গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের ১৭৫ জনের খোঁজ মিলছে না। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। সবার মনেই তাদের বেঁচে থাকা নিয়ে সংশয়। সোমবার সন্ধ্যা ৭টাতেও টায়ার কারখানার ছয়তলা একটি ভবন থেকে আগুনের কুণ্ডলী বের হতে দেখা যায়। আগুনের ভয়াবহতা ও স্বজনের খোঁজ না পাওয়া আহাজারির মধ্যেই অনেককে দেখা যায় কারখানার ভেতর থেকে সরঞ্জাম লুটপাট করতে। রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার পোড়া ধ্বংসস্তূপের ভেতরে খোঁজ নেওয়া সম্ভব হয়নি।

সম্পত্তির হিসাব না দিলে বন্ধ হতে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.