Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ
জাতীয়

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

By Shamim RezaJuly 1, 20263 Mins Read

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ। চব্বিশের ৫ আগস্টের পর পুলিশের পোশাকে পরিবর্তন আনা হলেও, সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আবারও নতুন রঙের ইউনিফর্ম কার্যকর করা হয়েছে।

পুলিশ

Advertisement

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে পুলিশ সদস্যদের দেখা যায়। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন আইজিপি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকেই নতুন ইউনিফর্ম পরিধান শুরু করেছেন কিছু পুলিশ সদস্য। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং দায়িত্ব পালনে এটি ব্যবহার করবেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয় এবং পরে নতুন রঙ নির্ধারণ করা হয়। গত বছরের ২৫ নভেম্বর সেই নতুন ইউনিফর্মে মাঠে নামে পুলিশ।

তবে মাঠপর্যায়ে সেই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সদস্যের মধ্যে পোশাক পরিবর্তন নিয়ে অসন্তোষও ছিল।

পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তন ও নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে আবারও ইউনিফর্মের রঙ সংশোধন করা হয়। গত ১৮ জুন পুলিশের নতুন পোশাক-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং–সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, আগে লোহা-ধূসর রঙের শার্টের ওপর লোহা-ধূসর রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের কথা ছিল। নতুন বিধানে সেটির পরিবর্তে নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট থাকবে। সামনের অংশে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রজ্ঞাপনে মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা। শীতকালে শার্ট হবে পূর্ণহাতা। মাথার আবরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেটি অনুমোদিত গাঢ় নীল রঙের হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পুলিশ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

আনসার সদস্য

৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa