Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘গাফিলতিতে’ নবগঙ্গার ওপর সেতু নির্মাণে বিলম্ব
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

‘গাফিলতিতে’ নবগঙ্গার ওপর সেতু নির্মাণে বিলম্ব

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 28, 2019Updated:September 28, 20193 Mins Read

মো. আলমগীর সিদ্দিকী, ইউএনবি: ঠিকাদারি প্রতিষ্ঠানের ‘অবহেলার’ কারণে নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া নামক স্থানে ১৭৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। গত জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও সেতুটির মাত্র ২২ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র দুটি পিলার নির্মাণ করতে সক্ষম হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই উপজেলার এক লাখের বেশি মানুষ।

YWHVZKmfgZ0sgGUxRyAKYbIXj8LQvWUNSMvUV0KU

Advertisement

জানা গেছে, কালিয়া উপজেলার বারইপাড়া ঘাটে একটি সেতু না থাকায় উপজেলাটি দুই ভাগে ভাগ হয়ে আছে। নদীর একপাশে ৮টি ও অন্য পাশে ৬টি ইউনিয়ন। মোট ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে কালিয়া উপজেলা গঠিত। এ উপজেলায় প্রায় ২৩১টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের যেন শেষ নেই।

বিশেষ করে জেলা সদরের সঙ্গে কালিয়া উপজেলার সরাসরি যোগাযোগের বিকল্প কোনো ব্যবস্থা নেই। কালিয়া উপজেলাকে নড়াইল জেলা সদর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই নদী। জেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় উপজেলার মানুষদের।

প্রতিদিন হাজার হাজার মানুষ বারইপাড়া ঘাট দিয়ে নদী পার হয়ে অফিস-আদালত, স্কুল-কলেজ, হাসপাতালে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে থাকেন। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প-কলকারখানা। এলাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য শহরে আনতে চরম দুর্ভোগে পড়েন।

এছাড়া এলাকায় আইন শৃঙ্খলা বিষয়ক কোন ঘটনা ঘটলে পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে আসতে পারে না। আগুন লাগলে দমকল বাহিনী ও জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে পারে না। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

অবশেষে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির প্রচেষ্টায় কালিয়াবাসীর চলাচলের জন্য সেতুটির অনুমোদন ও প্রয়োজনীয় অর্থ বরাদ্ধের পর নির্মাণ কাজ শুরু হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সড়ক ও জনপথ বিভাগের নকশা জটিলতার কারণে কাজ চলছে ধীর গতিতে। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও মাত্র ২২ ভাগ কাজ শেষ হয়েছে।

কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের ছাত্র রাইসুল ইসলাম জানান, তিনি কালিয়া উপজেলা সদরে অবস্থিত কলেজে লেখাপড়া করেন। এ জন্য প্রতিদিনই তাকে এই পথেই যাতায়াত করতে হয়। বারইপড়া ঘাটে সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় অনেক খুশি হয়েছিলেন তিনি। কিন্তু কাজের ধীর গতিতে তার আশা ফিকে হয়ে আসছে।

নোয়াগ্রামের অরিফা বেগম জানান, নদী পার হয়ে উপজেলা সদরে যেতে সময় ও অর্থ বেশি ব্যয় হয়। বিশেষ করে রোগীদের নিয়ে যেতে বেশি দুর্ভোগ পোহাতে হয়।

কালিয়া বাজারের ব্যবসায়ী অমিত দাস বলেন, ‘এখানে একটি ফেরি থাকলেও প্রতি ঘণ্টায় মাত্র একবার চলাচল করে। মালামাল নিয়ে ঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করতে হয়, ফলে দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। ’

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইমতিয়াজ হোসেন রতন বলেন, ‘সেতুর নকশা জটিলতার কারণে কাজ বিলম্ব হচ্ছে। তবে ইতিমধ্যে ২২ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এক বছর সময় বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে এই বর্ধিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে।’

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ‘নড়াইল-কালিয়া সড়কে নবগঙ্গা নদীর ওপর বারইপাড়া সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ঠিকাদার মো. মইনুদ্দীন বাসী ও মো. জামিল ইকবাল যৌথভাবে সেতুর নির্মাণ কাজ পেয়েছেন। সেতু নির্মাণের জন্য এক বছর সময় বাড়ানো হয়েছে। আশা করছি এবার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।’

এ বিষয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় বারইপাড়া সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। আমি সেতুর কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।’ সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa