
বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ভাষানটেক বস্তি পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ডেন্টাল হাসপাতাল থেকে ভাষানটেক পকেটগেট সড়ক অল্প কয়েকজন মানুষের জন্য হাজার-হাজার, লাখ-লাখ মানুষ কষ্ট পাচ্ছে। এলাকার অনেকের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। আমি এখানে এসে দেখলাম, অনেকে জেনে-বুঝে বা না বুঝে রাস্তা দখল করে ভবন তৈরি করেছেন।
তিনি বলেন, রাজউকের রাস্তার নকশার মধ্যে কেউ ভবন রাখতে পারবেন না। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। সাতদিন সময় দিয়েছি। এই সময়ের মধ্যে উঠে না গেলে, ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।
বস্তিবাসীদের উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তি উন্নয়ন করার জন্য আমাকে বলেছেন। আমি তার নির্দেশনা অনুযায়ী বস্তি দেখতে এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা বস্তিবাসীদের পুর্নবাসনের চেষ্টা করছি। আশা করি, বস্তিবাসীদের জন্য স্থায়ী সমাধান করতে পারবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



