জুমবাংলা ডেস্ক : দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার চায় না কেউ গুম হোক। বিচারবহির্ভূত হ ত্যা র শিকার হোক। এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনার সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে।

গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, সরকার চায় না কেউ গুম : পররাষ্ট্রমন্ত্রী

গতকাল শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে। ’

তিনি বলেন, ‘হঠাৎ কোনো একটা ঘটনা ঘটলে আমাদের গণমাধ্যম এ নিয়ে হৈচৈ শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হ ত্যা র ঘটনা অসংখ্য ঘটে। আমাদের গণমাধ্যম এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যান আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয়। ’

৫ লাখে বাংলাদেশে তৈরি গাড়ি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.