Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর অভিযোগে জবির গাড়ি আটক করল শিক্ষার্থীরা
Bangladesh breaking news জাতীয়

গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর অভিযোগে জবির গাড়ি আটক করল শিক্ষার্থীরা

By Tarek HasanAugust 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি গাড়ি আটকে সেখান থেকে কিছু নথিপত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিল বলে দাবি শিক্ষার্থীদের।

গাড়ি আটক

Advertisement

আজ রবিবার গাড়িটি ক্যাম্পাস থেকে বের হলে শিক্ষার্থীরা পিছু নেয়। পরে নিম্ন আদালতের সামনের এলাকায় এসে গাড়িটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যায় শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন সমন্বয়কেরা। এর মধ্যে খবর আসে সাদা রঙের একটা মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পর ওই মাইক্রোবাসকে ধাওয়া করে শিক্ষার্থীরা।

গাড়িটি নিম্ন আদালত এলাকার সামনে পৌঁছালে, শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করতে সক্ষম হন। পরে নথিপত্র উদ্ধার করে গাড়িসহ ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে সেসব নথি বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়া হয়।

পরে নথি নিয়ে পালানোর অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরই সেই তালা খুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নথিপত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হওয়া আলোচিত শিক্ষক নাসির আহম্মেদের নথিপত্রও ছিল বলে জানান শিক্ষার্থীরা। যিনি হাইকোর্ট থেকে রায় পেয়ে বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের অপেক্ষায় আছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আলী আহাম্মেদ আরাফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় আমরা একটি মাইক্রোবাস আটক করি। পরে নথি উদ্ধার করে মাইক্রোবাসসহ ক্যাম্পাসে নিয়ে এসেছি। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই সেটা খুলে দেওয়া হয়েছে।’

অবশেষে পদত্যাগ করেছেন কুবি উপাচার্য

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শুনেছি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি আটকেছে। ওই গাড়িতে রেগুলার ফাইল ছিল শুধু।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa