
মঙ্গলবার বাসাবো খেলার মাঠে মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। এ সময় স্থানীয় এমপি সাবের হোসেন চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, করপোরেশনের বিভিন্ন পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-নারী-পুরুষ-বৃদ্ধা সবার ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে জল সবুজে ঢাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে। অভিজ্ঞ শতাধিক প্রকৌশলীর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে বিশ্বমানের করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র : সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



