Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গুলশান থেকে চিত্রনায়ক ফারুকের আসনে এমপি হতে চান অভিনেতা সিদ্দিক
জাতীয়

গুলশান থেকে চিত্রনায়ক ফারুকের আসনে এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

By Sibbir OsmanApril 19, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতির মঞ্চে তার পদচারণা বেশ লক্ষ্যনীয়। ২০১৮ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই অভিনেতা। মনোনয়ন না পেলেও হাল ছাড়েননি, তিনি আবারও নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন। তবে এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার প্রাথমিক কার্যক্রম উপলক্ষে পোস্টার উন্মোচন করেন।

এসময় এমপি নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে সিদ্দিক বলেন, এই আসনে ফারুক ভাই নির্বাচন করেছিলেন। এটা ভিভিআইপি এলাকা। এই আসনে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু এবার অসুস্থ তাই আমি এই আসন থেকে ইলেকশন করতে চাই। ইতোমধ্যে আমি তৎপরতা শুরু করেছি। আজ থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু করব। ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে মনোনয়ন প্রত্যাশী আমি।আমি এমপি হতে চাই।
গুলশান থেকে চিত্রনায়ক ফারুকের আসনে এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

Advertisement

সিদ্দিক আরও বলেন, আমি জনগণের সেবা করতে চাই। যদিও অনেক আগে থেকেই এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি। আমি সবসময় টাঙ্গাইল-১ আসনের মানুষের পাশে রয়েছি। তবে এবার আমি ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসন থেকেও মনোনয়ন প্রত্যাশী।

যোগ করে সিদ্দিক বলেন, আমি মূলত মানুষের পাশাপাশি থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই, তাদের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচন করতে চাই। যদিও সামাজিক কার্যক্রম অনেক আগে থেকেই করছি। তবে রাজনৈতিক পরিচয় থাকলে সে ক্ষেত্রে কাজ করতে সুবিধা হয়।

সিদ্দিক জানান, তিনি গত ২৪ বছর ধরে আওয়ামী লীগ করছেন। আওয়ামীলীগপন্থী পরিবারে জন্ম হয়েছে। বাবা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন ২২ বছর। এলাকা কন্ট্রোল করতাম আমরা। ৯৪ সাল থেকে ছাত্রলীগ করছি। বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থেকেছি।

সিদ্দিক আরও যোগ করে বলেন, আমার বিশ্বাস আছে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। সবাইকে সাথে নিয়ে আমি এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি।

‘আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কেট পাহারা দেবেন’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026
প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

June 29, 2026

Latest News

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa