
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার কাশেমের মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- টিপু সুলতান (হাত কাটা টিপু), হামিদ, লিটন, ইশতিয়াক, আব্দুল হালিম বাবু, আরিফ খান ও রাসেল খান। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, রাতে আমাদের সোর্স সংবাদ দেয়, ডেন্ডাবরের নতুনপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছেন।
সংবাদ পাওয়া মাত্র ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।
আটকদের রাতেই থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সাজ্জাদুর রহমান বলেন, তাদের নাশকতার ছক বিষয়ে জানার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



