
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। এটি সকাল সাড়ে ১০টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি খেলার মাঠে ক্রিকেটের গোলাপি বল ও কয়েন গ্রহণ শেষে তা দুই দলের অধিনায়কের কাছে হস্তান্তর করবেন। ১২টা ৫০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মিলে আনুষ্ঠানিক বেল বাজানোর মাধ্যমে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের সূচনা করবেন তিনি।
এ ছাড়া দুপুরে ভোজের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর রাত ৮টায় ইডেন গার্ডেনস স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়বেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



