
মূলত সৌরভের উদ্যোগেই আয়োজিত হচ্ছে গোলাপি বলের এই টেস্ট। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরই তিনি ইডেনে জানিয়ে দিয়েছিলেন যে, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হচ্ছে এটাই। জাতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্রথম বৈঠকেই এটা বুঝিয়েছিলেন। সৌরভের কথায়, কোহলিকে রাজি করাতে তিন সেকেন্ড লেগেছিল তার। ভারতের মতো বাংলাদেশও এর আগে গোলাপি বলে টেস্ট খেলেনি। ইডেনে তাই দুই দলই গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে সম্মতি জানায়।
এই টেস্ট ঘিরে উন্মাদনা ক্রমশ তুঙ্গে উঠেছে। সৌরভ আগেই জানিয়ে দিয়েছিলেন, প্রথম চারদিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। আর তা হয়েছে অনলাইনেই। ইডেনে কাউন্টার থেকে শুরু করাই যায়নি টিকিট বিক্রি। ময়দান জুড়ে তাই ক্রিকেটপ্রেমীদের হাহাকার টিকিটের জন্য। টেস্ট ম্যাচ ঘিরে এই উন্মাদনাই অন্য মাত্রা দিয়েছে এই টেস্টকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



