Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা গোলের হিসেবে মেসির চেয়ে এগিয়ে সুনীল ছেত্রী, বাস্তবতা কী বলছে?
খেলাধুলা ফুটবল

গোলের হিসেবে মেসির চেয়ে এগিয়ে সুনীল ছেত্রী, বাস্তবতা কী বলছে?

By Mohammad Al Aminজুন 9, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: বর্তমানে যারা ফুটবল খেলছেন তাদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। দুই নম্বরে ছিলেন ভারতের সুনীল ছেত্রী, যিনি বাংলাদেশের সাথে দুই গোল করে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। খবর বিবিসি বাংলার।

ছত্রিশ-বছর বয়সী এই ফুটবলার ভারতের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন। তিনি সোমবার (৭ জুন) রাতে ভারতকে এনে দিয়েছেন গত ছয় বছরে প্রথম বিশ্বকাপ বাছাইয়ের জয়।

এই মুহূর্তে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির চেয়ে দুটি গোল বেশি আছে সুনীল ছেত্রীর। মেসির গোল ৭২টি, ছেত্রীর ৭৪টি।

এই পরিসংখ্যান দেখে অনেকে লিখছেন, লিওনেল মেসির চেয়ে এগিয়ে সুনীল ছেত্রী। কিন্তু বাংলাদেশের নামকরা কোচ সাইফুল বারি টিটু তার বিশ্লেষণে বলেছেন এই তুলনাটাই আসলে দেয়া উচিৎ হবে না।

লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে খেলেন, যেখানে চিলি, ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, একুয়েডর এমন সব দলের সাথে খেলেছেন তিনি।

ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাথে রয়েছে লিওনেল মেসির হ্যাটট্রিক। এছাড়া সুইজারল্যান্ডের সাথেও হ্যাটট্রিক আছে লিওনেল মেসির।

দু’হাজার সতের সালে যেবার আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে উঠতে ঘাম ঝরে তখন ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকেই দলটি রাশিয়ার টিকিট নিশ্চিত করেন।

দু’হাজার সতের ফিফা বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরষ্কার, ‘গোল্ডেন বল’ পান লিওনেল মেসি।

মেসি বিশ্বের অন্যতম সম্মানজনক ফুটবল অ্যাওয়ার্ড ব্যালন ডি’ অর পেয়েছেন সবচেয়ে বেশি, ছয়বার।

সাইফুল বারি টিটু বলেন, তিনি কোন তুলনাতেই যেতেই চাননা। আপনি যদি ম্যারাডোনা-পেলের তুলনাও করেন তাতেও আমি বিশ্বাস করি না। আলাদা প্রজন্ম, খেলার ধরন আলাদা।

তবে ভারতের মতো দেশের একটা খেলোয়াড় যখন মেসির চেয়ে বেশি গোল করেন, সেটা তার একটা অর্জন এমন মত মি. টিটুর।

তিনি বলেন, মানতে হবে। এটা সোজা কথা না। যখন কেউ নিজ দেশের হয়ে একটা রেকর্ড গড়ে তাদের ব্যাপারে উচ্ছসিত প্রশংসাই করবো। কিন্তু এই তুলনাটা না দেয়াই উচিৎ হবে।

সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়ান ফুটবলের আইকন। এই অঞ্চলের ফুটবলের প্রতিযোগিতাটা আসলে নিজেদের মধ্যেই হয়। সেখানে ভারত অন্যতম সেরা দল এই জোনের।

সাইফুল বারি টিটু বাংলাদেশের অনেক ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করেন। আবাহনীর দায়িত্বে থাকাকালীন এশিয়ান পর্যায়ের একটি প্রতিযোগিতায় আবাহনী ও ব্যাঙ্গালুরু যখন মুখোমুখি হয় তখন সুনীল ছেত্রীকে পর্যবেক্ষণ করেন টিটু।

তিনি বলেন, খেলার পরে ড্রেসিংরুম থেকে কিটম্যানের সাথে আইসবক্স টানছিলেন সুনীল ছেত্রী। শুধু খেলোয়াড়ি ব্যাপার না ওর প্রচন্ড বিনয়ও আছে। এটাই ওকে বড় মাপের ফুটবলার বানিয়েছে আজ।

মি. বারি বলেন, প্রত্যেক খেলোয়াড়কে নিজ নিজ পর্যায়ের অর্জনের জন্য সাধুবাদ জানানো প্রয়োজন।

সুনীল ছেত্রীর ফুটবল জীবন

নানা উত্থান ও পতনের মধ্য দিয়ে গিয়েছে সুনীল ছেত্রীর ফুটবল জীবন। ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে মাঠে নেমেছেন এই ফুটবলার।

ছয়বার তিনি জিতেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার। ১৬ বছর ধরে চলছে তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার।

মোহনবাগানে ক্যারিয়ারের শুরুর দিকে তুলনামূলক পাতলা গড়নের সুনীলকে বেগ পেতে হয়েছে একজন স্ট্রাইকার হয়ে উঠতে। কিন্তু তিনি স্ট্রাইকারের অন্যান্য গুণগুলো দ্রুত রপ্ত করেন।

দ্রুত পজিশন বুঝে নেয়া, বল পায়ে না থাকা অবস্থায় নিজের জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থানে চলে যাওয়া এবং দলের সদস্যদের ফাঁকা জায়গা পেতে সাহায্য করা।

সুনীল ছেত্রী ইউরোপ আমেরিকাতেও ফুটবল খেলতে যান।

ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক দল স্পোটিংয়ের বি দলের হয়ে পাঁচ ম্যাচ খেলেন সুনীল।

তবে তার বিদেশভ্রমণ খুব একটা সুবিধার ছিল না। তবে ফিরে এসে চার্চিল ব্রাদার্সে ধারে খেলার পর মূলত ব্যাঙ্গালুরুর হয়েই ক্যারিয়ারের সেরা সময় কাটান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
স্বস্তির খবর

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

জুন 9, 2026
সিরিজ

১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া

জুন 9, 2026
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

জুন 8, 2026
Latest News
স্বস্তির খবর

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

সিরিজ

১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

বিসিবির পরিচালকের পদত্যাগ

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালকের পদত্যাগ

বিশ্বকাপে সুযোগ

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

ইয়ামাল

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

বিশ্বকাপ অফিসিয়াল বল

বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের বিবর্তন: ১৯৭০–২০২৬

পরিবর্তন

শেষ মুহূর্তে ব্রাজিল দলে বড় পরিবর্তন

তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন তামিম

ইরান

ম্যাচ শেষে একই দিনে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরান দলকে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa