Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা গোল করলেন মেসি-সুয়ারেজ, শেষ আটে মায়ামি
খেলাধুলা ফুটবল

গোল করলেন মেসি-সুয়ারেজ, শেষ আটে মায়ামি

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 14, 2024Updated:March 14, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। তবে বুধবার (১৩ মার্চ) রাতে দ্বিতীয় লেগে সেই ন্যাশভিলকে কোন পাত্তাই দেয়নি মায়ামি। সহজ জয়ে শেষ আট নিশ্চিত করেছে মেসি-সুয়ারেজরা।

গোল করলেন মেসি-সুয়ারেজ, শেষ আটে মায়ামি

Advertisement

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। মেসি-সুয়ারেজ দু’জনই গোলের দেখা পেয়েছেন। বাকি গোলটি করেছেন রবার্ট টেলর। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে মায়ামি।

ঘরের মাঠে খেলা হলেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ন্যাশভিল। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। মেসির অ্যাসিস্টে ম্যাচের ৮ মিনিটেই দলকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর ম্যাচের ২৩ মিনিটে সেই মেসি মায়ামিকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন।

দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি। তখনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল পরের রাউন্ডে কোন দল উঠছে। দ্বিতীয় হাফে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ন্যাশভিল। একের পর এক আক্রমণে মায়ামিকে চেপে ধরে তারা। তবে উল্টো ম্যাচের ৬৩ মিনিটে রবার্ট টেলর মায়ামিকে তৃতীয় গোলের স্বাদ দেন।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ন্যাশভিল। যদিও বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে (৯৩তম) স্যাম সুরিজ ন্যাশভিলের হয়ে এক গোল শোধ করেন। তবে তার গোল তেমন কাজে আসেনি ন্যাশভিলের। ৩-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় তারা। দুই লেগ মিলিয়ে ন্যাশভিলের হার ৫-৩ গোলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa