Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
জাতীয় ডেস্ক
জাতীয়

গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 5, 20252 Mins Read
Advertisement


ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে গৌরীপুর। দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা মঙ্গলবার রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। তাঁরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং ইকবাল হোসাইনের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ বাজার ও ডেঙ্গার মোড়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ড ও রামগোপালপুর বাসস্ট্যান্ড, এবং নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ বাজারে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়।

এ সময় বিক্ষুব্ধ কর্মীরা “মনোনয়ন পরিবর্তন চাই”, “ইকবাল হোসাইনের প্রার্থীতা বাতিল করো”— এমন স্লোগান দিতে থাকেন।

স্থানীয় পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নেয়। রাতের দিকে বেশ কয়েকটি এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুজনেই ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

গতকাল সোমবার ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পান। পরে মনোনয়নবঞ্চিত হিরণের সমর্থকরা সোমবার রাতেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করে।

এর আগে মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেলপথ অবরোধ করে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় গৌরীপুরে দাবিতে পরিবর্তনের বিএনপির বিক্ষোভ মনোনয়ন
Related Posts
আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

December 14, 2025
প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

December 14, 2025
উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

December 14, 2025
Latest News
আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

এ রকম ঘটনা আরও ঘটতে পারে

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

হাদিকে হত্যাচেষ্টা

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

আর যেন একটি গুলিও না চলে

আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে: রুমিন ফারহানা

প্রবাসী নিবন্ধন

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৬৯ হাজার

গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

কাউকে ভয় পাবে না

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.