Advertisement
জুমবাংলা ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তরে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। শহরের সুযোগ-সুবিধাকে প্রতিটি গ্রামে সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলেই উন্নত রাস্তাঘাট নির্মাণ, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, ঘরে ঘরে বিদ্যুৎসহ আধুনিক শহরের সুযোগ-সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে।

মন্ত্রী আজ টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও উদ্বোধন শেষে এ কথা বলেন। এসময় মধুপুর পৌরসভার বর্তমান মেয়র মাসুদ পারভেজ, নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী নিজ নির্বাচনি এলাকা মধুপুরের জনগণের উদ্দেশে বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মধুপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, প্রায় সব রাস্তা পাকা করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সবার আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শে সরকার একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে যেখানে সকল মানুষের জন্য উন্নয়ন হবে। বাংলাদেশ ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত হবে। প্রধানমন্ত্রী আগে মানুষকে খাবার উপহার দিতেন, শাড়ি-লুঙ্গি উপহার দিতেন; এখন তিনি গৃহহীনকে ঘর উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে এদেশে কেউ গৃহহীন থাকবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.