Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গ্রামীণ টেলিকম, এমডি ছাড়া সব কর্মীকে ছাঁটাই
জাতীয়

গ্রামীণ টেলিকম, এমডি ছাড়া সব কর্মীকে ছাঁটাই

By Shamim RezaOctober 30, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্যবস্থাপনা পরিচালক ছাড়া বাকি সব কর্মীকে ছাঁটাই করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে স্থায়ী ১০০ কর্মীর মধ্যে ৯৯ জনকেই ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে শ্রম অধিদপ্তরের নিবন্ধনকৃত গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ইউনিয়ন সদস্য ও নেতারাও রয়েছেন। কর্মীদের পাওনা চেয়ে মামলা করায় এমনটি করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা।

এ বিষয়ে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান বলেন, আমরা শ্রম আইনের বিধান মেনেই ৯৯ জন কর্মীকে টার্মিনেট করেছি। তারা তাদের যাবতীয় পাওনা বুঝে পাবেন।

সংবাদ সম্মেলনে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান অ্যাপোলো বলেন, কোনো নোটিশ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএর সঙ্গে আলোচনা না করেই গত ২৫ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক ছাড়া সব কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ড. ইউনূসের মতো একজন সম্মানিত মানুষের পক্ষে এমন বেআইনি কাজ মেনে নেওয়া যায় না। গ্রামীণ টেলিকম একটি লাভজনক ব্যবসাপ্রতিষ্ঠান, তা ছাড়া প্রতিষ্ঠানটি দেউলিয়াও হয়ে যায়নি। তাই এমন প্রতিষ্ঠান বন্ধ না করে সব শ্রমিক ছাঁটাই সম্পূর্ণ অবৈধ। আমরা তার কাছে অনুরোধ করছি, অনতিবিলম্বে এই অবৈধ টার্মিনেশন তুলে নেন; নতুবা আমরা আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার করব। দ্রুত ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার না করলে আগামী ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ২ নভেম্বর প্রধানমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী ও শ্রম অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান; ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় গ্রামীণ টেলিকম প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন এবং ৫ নভেম্বর ড. ইউনূসের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান বলেন, ড. ইউনূসের প্রতিষ্ঠান শ্রম আইন মানে না এটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সেই ১২টি লঙ্ঘন এখনো পরিপূর্ণ না করে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাঁটাই করছেন, যাতে সরকার ও শ্রমিকদের পাওনা দিতে না হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বকেয়া পাওনা পরিশোধ না করায় ২০১৬ সালে প্রথম মামলা করে গ্রামীণ টেলিকমের সাবেক ১৪ কর্মী। পরে বকেয়া পাওনা চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে ৯৩টি মামলা করেন তার প্রতিষ্ঠিত কোম্পানি গ্রামীণ টেলিকমের বর্তমান কর্মীরা। ঢাকার শ্রম আদালতে সব মিলে ১০৭টি মামলা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির সাবেক ১৪ কর্মী আরও ১৪টি মামলা করেন পাওনা টাকার জন্য।
কামরুজ্জামান অ্যাপোলোর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনি গ্লোবাল ইউনিয়ন বাংলাদেশ লিয়াজোঁ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, যুববিষয়ক সম্পাদক বাবুল আক্তার, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম, কোষাধ্যক্ষ আব্দুল মোতালেব, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফজলুল হক, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম মাহমুদ সোহাগ প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

February 2, 2026
নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

February 2, 2026
শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

February 2, 2026
Latest News
রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.