Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গ্রাম আদালতগুলো এ পর্যন্ত দুই লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে : মন্ত্রী
জাতীয়

গ্রাম আদালতগুলো এ পর্যন্ত দুই লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে : মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 15, 2022Updated:June 15, 20223 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের গ্রাম আদালতগুলোতে এ পর্যন্ত দুই লাখের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। (ফাইল ছবি)

তিনি আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘গ্রাম আদালতের প্রভাব এবং ভবিষ্যত করণীয়’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সহায়তায় ‘স্থানীয় সরকার বিভাগ’ এ কর্মশালার আয়োজন করে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক  প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গ্রাম আদালতে আড়াই লাখের বেশি মামলা দায়ের হয়েছিল উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, এর মধ্যে দুই লাখের বেশি মামলা ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে পারলে এ আদালতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

গ্রামীণ মানুষের নাগালের মধ্যে ‘গ্রাম আদালত’ দ্রুত ন্যায় নিশ্চিত করায় বর্তমানে এ আদালতের জনপ্রিয়তাও অনেক বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ কর্মশালায় এলজিআরডি মন্ত্রী জানান, গ্রাম আদালতের গ্রহণযোগ্যতা বাড়ার কারণে দেশের বিভিন্ন জেলার জেলা জজ আদালত থেকে প্রায় ১২ হাজার মামলা সংশ্লিষ্ট  জেলার গ্রাম আদালতগুলোতে অর্পণ করা হয়েছে।

গ্রামের মানুষ জমিজমাসহ ছোটখাট অনেক বিষয়ে মামলা করে থাকেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব মামলা নিষ্পত্তি করতে গিয়ে  অর্থ খরচের পাশাপাশি সময়ও নষ্ট হয়। এর ফলে তারা দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হয়ে থাকেন। তিনি বলেন, দেশের মানুষের কাছে গ্রাম আদালত আস্থা অর্জন করেছে বলেই দ্বিতীয় পর্যায় শেষে এখন এ সংক্রান্ত  প্রকল্পটি তৃতীয় পর্যায়ে শুরুর অপেক্ষায় রযেছে ।  ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা অব্যাহত রাখার জন্য মন্ত্রী ইইউ ও ইউএনডিপি’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় আসার পর থেকে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোসহ সকল খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

কর্মশালায় বক্তৃতা শেষে ‘কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন’ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য বদ্ধপরিকর। নির্বাচনে যে পক্ষই জয়ী হোক আমরা স্বাগত জানাবো। শেখ হাসিনার সরকার কোনো দল-মত দেখে উন্নয়ন কাজ করেন না। উন্নয়ন কাজ হয় দেশ ও দেশের মানুষের জন্য। এজন্য যিনিই জয়ী হয়ে আসুক, তাতে কুমিল্লা সিটির উন্নয়ন ব্যাহত হবে না, উন্নয়ন অব্যাহত থাকবে।’

কর্মশালায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মলয় চক্রবর্তী, স্মৃতি কর্মকারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আদালতগুলো এ করেছে গ্রাম জাতীয় দুই নিষ্পত্তি পর্যন্ত প্রভা বেশি মন্ত্রী মামলা লাখের
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

February 2, 2026
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

February 2, 2026
ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

February 2, 2026
Latest News

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

মুক্তিযোদ্ধাদের ভাতা

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যা জানা গেল

ইসলামী সংগঠন

‘কোনো ইসলামী সংগঠনে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না’

পররাষ্ট্র উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্র উপদেষ্টা

army

রেকর্ড ব্যয়ের নির্বাচনে আইনশৃঙ্খলায় সর্বোচ্চ বরাদ্দ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.