Advertisement
জুমবাংলা ডেস্ক: বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে আওয়ামী লীগ সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এভাবে গ্রেপ্তার বন্ধ করার এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ দাবি জানান। ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী, ব্রা‏হ্মণবাড়িয়াসহ সারাদেশে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে জবাবদিহিহীন সরকারের প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সব সময় আতঙ্কে থাকেন। সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে। পবিত্র মাহে রমজানেও তাদের দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা শাখার যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভূঁইয়া, তারেক সরকার, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, কাজী সালমান ও ডালিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে পবিত্র রমজান মাসে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ গ্রেপ্তার অভিযান ও জুলুম-নির্যাতন করছে। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

করোনা মহামারিতেও বিরোধী দলের ওপর সরকারের জুলুম, নির্যাতনের কোনো কমতি নেই; বরং বহুগুণে বেড়েছে বিবৃতিতে অভিযোগ করেন তিনি। আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.