
আজ (১৪ সেপ্টেম্বর) বনানী সামরিক কবরস্থানে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযার পর ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর তিনি মরহুমের জ্যেষ্ঠ পুত্র এ কে এম সাদমান সাকিব (৬) এবং মরহুমের কনিষ্ঠ ভ্রাতা মেজর এ কে এম আসিফ মাসুদ’কে সমবেদনা জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এরপর শান্তিরক্ষী সেনাকর্মকর্তার মরদেহ ঢাকাস্থ তুরাগে তাঁর নিজ বাড়িতে প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



