Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘুষি মেরে চেয়ারম্যানের নাক ফাটালেন দোকানি
জাতীয় বিভাগীয় সংবাদ

ঘুষি মেরে চেয়ারম্যানের নাক ফাটালেন দোকানি

By Mohammad Al AminOctober 28, 2020Updated:October 28, 20202 Mins Read

ঘুষি মেরে চেয়ারম্যানের নাক ফাটালেন দোকানি

Advertisement

জাতীয় ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন নেছার উদ্দিন (৪৫) নামে স্থানীয় এক চায়ের দোকানদার। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়ন পরিষদে একটি সালিশে এ ঘটনা ঘটে। খবর: ইউএনবি’র।

ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার ছকমাল হোসেনের ছেলে নেছারকে পরে এ ঘটনায় আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নেছার উদ্দিনের সাথে তার ভাই ইয়াকুব আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই ঘটনায় ইয়াকুব আলী বাদী হয়ে মদাতী ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। পরে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের চায়ের দোকানদার নেছার উদ্দিনের জমি সংক্রান্ত একটি সালিশে ১ লাখ ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করে দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ওই টাকা চেয়ারম্যানের মাধ্যমে নেছারের দেয়ার কথা থাকলেও তিনি তা দেননি। এরপর এ নিয়ে বুধবার অপর একটি সালিশ চালাকালীন কথা কাটাকাটির এক পর্যায়ে নেছার উদ্দিন চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি মারেন। এতে চেয়ারম্যানের নাক ফেটে রক্ত বের হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে চেয়ারম্যানের ওপর এমন হামলা মেনে নেয়া যায় না। অবশ্যই এর তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

হামলাকারী নেছার উদ্দিনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজাদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026
Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

June 25, 2026

Latest News

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa