Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকুন : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকুন : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 12, 2019Updated:December 12, 20192 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব সামাজিক রোগ দেশের উন্নয়ন নষ্ট করে দেয়। খবর ইউএনবি’র।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৩তম, ১১৪তম এবং ১১৫তম আইন ও প্রশাসনে কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে যা আমাদের [উন্নয়ন] কার্যক্রমকে নষ্ট করে দেয়। এ ক্ষেত্রে আপনাদেরকে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী দেশের পরিকল্পিত উন্নয়নের জন্য প্রশাসনের নতুন কর্মকর্তাদের জনগণের অর্থ সঠিকভাবে ব্যয়ের আহ্বান জানান।

Advertisement

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আপনাদের বিশেষ দৃষ্টি দেয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা জনসাধারণের অর্থ ব্যয় করে আরও বেশি উন্নয়ন [কাজ] করতে পারি।’

মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘যদি কোনো কর্মকর্তা ইচ্ছা করেন, তবে তিনি সেখানে উন্নয়ন দৃশ্যমান করে কোনো কোনো জেলা, উপজেলা বা ইউনিয়নের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারেন।’

‘আপনাদের কাছে এ জাতীয় উদ্ভাবনী ধারণা, পরিকল্পনা এবং চিন্তাভাবনা থাকতে হবে (এটি করার জন্য),’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী, মাদক, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের দিকেও সরকারি কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পাঁচমাস মেয়াদী তিনটি কোর্স শেষে প্রশাসন ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে সনদপত্র বিতরণ করেন সরকার প্রধান।

সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান ও জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa