Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ঘূর্ণিঝড়ে ১৬ জেলার ৩ লাখ হেক্টর ফসলি জমির ক্ষতি
জাতীয়

ঘূর্ণিঝড়ে ১৬ জেলার ৩ লাখ হেক্টর ফসলি জমির ক্ষতি

By Shamim RezaNov 10, 2019, 11:50 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

Screenshot_2জুমবাংলা ডেস্ক : প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ একেবারে দুর্বল হয়ে গেছে। উপকূলীয় এলাকা থেকে মহাবিপৎসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বুলবুলের রেশ আছে। এই রেশ আরও দুই দিন থাকবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুই দিন বৃষ্টি হবে।

কিন্তু স্বল্প সময়েই বুলবুলের আঘাতে দেশের ১৬ জেলার ২ লাখ ৮৯ হাজার হেক্টর জমির ১৮ ধরনের ফসলের ক্ষতি হয়েছে। ১৮ ধরনের ফসলের মধ্যে রোপা আমন বেশি আক্রান্ত হয়েছে। বাতাসের তীব্রতায় ধানসহ অন্যান্য ফসল নুয়ে পড়েছে। তবে, ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হতে আরও ৩/৪ দিন সময় লাগবে। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

রোববার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক চান্দি দাস কুণ্ড গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের ১৬ জেলার ফসলের ক্ষতি হয়েছে। এই ১৬ জেলায় ২ লাখ ৮৯ হাজার হেক্টর ফসলি জমি রয়েছে। জমিতে কৃষকদের ১৮ ধরনের ফসল ছিলো। এরমধ্যে উল্লেখযোগ্য রোপা আমন, সরিষা ও খেসারি ডাল। এছাড়া রয়েছে শীতকালীন সবজি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন ও সরিষা। আমরা কৃষকদের পাশে আছি। আমাদের উপজেলা ও জেলার মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

তিনি আরো জানান, রোপা আমন বাতাসের তীব্রতায় নুয়ে পড়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি, রোপা আমন যদি কাঁচা থাকে তাহলে তুলে ঝুঁটিবেঁধে দাঁড় করিয়ে দিতে হবে। পেকে গেলে দ্রুত পানির ওপর থেকে কেটে তুলতে হবে। আমাদের মাঠ কর্মকর্তারা কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ইতোমধ্যে ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। বরগুনা, পটুয়াখালী, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, চট্টগ্রামে বেশি ফসলের ক্ষতি হয়েছে।

বুলবুল শুরুর দিকে বাতাসের গতি ছিলো ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। কখনো কখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

বুলবুল এখন আর প্রবল ঘূর্ণিঝড়ের অবস্থানে নেই। এমনকি এটি এখন আর ঘূর্ণিঝড়ও নয়। এটি একটি স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আসার আগে গতকাল শনিবার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। একই মহাবিপৎসংকেতের আওতায় ছিলো উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো। তবে এসব মহাবিপদসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, আগে ছিলো মহাবিপৎসংকেত ১০। এটি ছিলো পায়রা ও মোংলায়। এখন ওই দুই জায়গায় মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে হবে। চট্টগ্রাম সমুদ্রবন্দরে ছিলো মহা বিপদ সংকেত ৯। সেখানে মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে হবে। কক্সবাজারের ছিলো ৪। সেখানে হবে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। নদীবন্দরে ছোট ছোট লঞ্চের জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বিদ্যমান আছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

May 24, 2026, 2:22 PM Asia/Dhaka
সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

May 24, 2026, 1:47 PM Asia/Dhaka
ঈদের দিন আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

May 24, 2026, 1:29 PM Asia/Dhaka
Latest News
শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

ঈদের দিন আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

এখন টিভির সাংবাদিক

এখন টিভির ৪ সাংবাদিকের যোগদান নিশ্চিতের দাবি বিএফইউজে-ডিইউজে’র

ঈদের ছুটি

ঈদের টানা ছুটি শুরু সোমবার, যারা পাবেন না

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শিশু আসমা আক্তার

নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

স্পেশাল ট্রেন

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ফরেনসিক রিপোর্টে

রামিসার ফরেনসিক রিপোর্টে যে তথ্য জানা গেল

কমলো

দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp