Advertisement
জুমবাংলা ডেস্ক : উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় আবারো বেড়েছে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইতে শুরু করেছে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

চলতি বছর এ নিয়ে সাত বারের মতো তাপপ্রবাহের সৃষ্টি হলো।

আবহাওয়া অফিস জানিয়েছে, এবারের তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বর্ষা টেকনাফের কাছাকাছি চলে আসছে। ফলে বৃষ্টিপাতও বাড়বে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, বিহার ও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই অবস্থায় রোববার (৩০ মে) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিমি।

আগামী মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বর্ধিত পাঁচদিনে মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল,ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৯ মে) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়, ২০ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ৪ মিলিমিটার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.