Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘূর্ণিঝড় বুলবুল কেড়ে নিলো ৪ তাজা প্রাণ
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

ঘূর্ণিঝড় বুলবুল কেড়ে নিলো ৪ তাজা প্রাণ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 10, 2019Updated:November 10, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় গাছ পড়ে কিশোরী ও নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।

ঘূর্ণিঝড়

পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঝড়ো বাতাসের তোড়ে ঘরের উপর গাছ চাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

খুলনার দিঘলিয়া উপজেলায় সকালে গাছ পরে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মল্লিক মোর্শেদ।

Advertisement

একই জেলার দাকোপ উপজেলায় প্রমিলা মণ্ডল (৫২) নামে এক নারী গাছ চাপা পড়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল ওয়াদুদ।

বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে সকালে বাড়ির ওপর গাছ পরে খাতুন (১৫) নামে এক কিশোরী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে দেশের চারটি সমূদ্র বন্দরসমূহ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বললেও পটুয়াখালীতে বিপদ সংকেত এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। ফলে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের বের না হওয়ার জন্য বলা হয়েছে।

কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর শাহআলম হাওলাদার জানান, সাগর ও নদী ঘেঁষা বাঁধের বাইরের বসতিদের বেশকিছু কাঁচা ঘর ভেঙে পানিতে তলিয়ে গেছে।

ইউএনবির পটুয়াখালী প্রতিনিধি জানান, কুয়াকাটায় সাগর প্রচণ্ড উত্তাল অবস্থায় রয়েছে। রাঙ্গাবালীর চরআন্ডায় বেড়িবাধের ভাঙ্গা অংশ থেকে পানি ঢুকে তলিয়ে গেছে পুরো চরটি। সেখানে একটি মাত্র আশ্রয় কেন্দ্র থাকায় চরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, জোয়ারের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপকুলের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কলাপাড়ার লালুয়া চাড়িপাড়ার ভাঙ্গাবাধ দিয়ে রাবনাবাদ নদীর পানি প্রবেশ করে ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছেন।

অপরদিকে, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের কয়েকটি স্থানে বাতাসের তোড়ে গাছ উপড়ে পরেছে। জেলার বিভিন্ন স্থানে আমন ফসলি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ও আধাপাকা ধানের গাছ পানিতে তলিয়ে গেছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, রবিবার ভোর ৫টার দিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পশ্চিমবঙ্গ- সুন্দরবন সংলগ্নসহ খুলনা উপকূল অতিক্রম করে।

এর আগে, ওই এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত থাকায় শনিবার সাতটি উপকূলীয় জেলা- বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ভোলার প্রায় সাত লাথ ৬৪ হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa