Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চট্টগ্রামের সন্তান বাবর আলীর এভারেস্ট জয়, উচ্ছ্বসিত মা-বাবা
জাতীয় পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

চট্টগ্রামের সন্তান বাবর আলীর এভারেস্ট জয়, উচ্ছ্বসিত মা-বাবা

By Hasan MajorMay 19, 20243 Mins Read

চট্টগ্রামের সন্তান বাবর আলীর এভারেস্ট জয়, উচ্ছ্বসিত মা-বাবা

Advertisement
ফারুক তাহের, চট্টগ্রাম : ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্ম নেওয়া তরুণ বাবর আলী (৩৪)। পেশায় চিকিৎসক সন্তানের এভারেস্ট জয়ে উচ্ছ্বসিত তার বাবা লিয়াকত আলী ও মা লুৎফুন্নাহার বেগম।

রোববার (১৯ মে) দুপুরে এক প্রতিক্রিয়ায় বাবরের বাবা লিয়াকত আলী বলেন, ‘আজ আমার আনন্দের শেষ নেই। আমার ছেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এই অর্জন আনন্দের-গর্বের-উল্লাসের।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাত থেকে খবর পাচ্ছিলাম। আজ সকাল ৮টায় চূড়ান্ত খবর পাই, ছেলে এভারেস্ট জয় করেছে। এরপরই বিভিন্নস্থান থেকে মানুষজন বাড়িতে আসতে শুরু করে। পুরো বাড়ি আজ আনন্দে ভাসছে।’

বাবর আলীর মা লুৎফুন্নাহার বেগম বলেন, ‘ছেলের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, এভারেস্ট জয় করবে। বাবর খুবই মেধাবী ছাত্র ছিল। চিকিৎসক হিসেবে পেশা শুরু করলেও তার নেশা ছিল ভ্রমণ। ছেলে এভারেস্টে যাবে এজন্য মা হিসেবে বুকের ভেতরে ভয় কাজ করলেও সাহস রেখেছি।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন অনেক চিন্তা আর উৎকণ্ঠায় ছিলাম। ছেলে এভারেস্টের চূড়ায় ঠিকমত উঠতে ও নেমে আসতে পারবে কি না। সারাক্ষণ জায়নামাজে বসে দোয়া করেছি। শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় বাবর এভারেস্ট জয় করেছে। এটা আমাদের জন্য গর্বের।’

‘আমরা এখনো চিন্তায় আছি। কারণ বাবর এখনও নেমে আসেনি। ছেলে যতক্ষণ আমার বুকে না আসবে ততক্ষণ চিন্তা কাটবে না।’ যোগ করেন তিনি।

চট্টগ্রামের সন্তান বাবর আলীর এভারেস্ট জয়, উচ্ছ্বসিত মা-বাবাগত ১ এপ্রিল থেকে শুরু হয় বাবরের মাউন্ট এভারেস্ট অভিযান। ১০ এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। ২৬ এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে এভারেস্ট ক্যাম্প-২ এ পৌঁছালেও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ফিরে আসেন তিনি।

তারপর এভারেস্টের চূড়ায় ওঠার মতো উপযুক্ত আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বাবর আলীকে। শেষ পর্যন্ত যাত্রা শুরু হয় গত ১৪ মে। এদিন তিনি দ্বিতীয় ক্যাম্পে, ১৮ মে তৃতীয় ক্যাম্পে এবং ১৯ মে ভোরে ক্যাম্প ফোরে পৌঁছান।

বাবর আলী ১৯ মে ভোরে ডেথ জোন নামে পরিচিত শৃঙ্গে আরোহণ করেন এবং মাউন্ট এভারেস্ট জয় করেন।

বাবর আলীর আগে বাংলাদেশিদের মধ্যে এভারেস্ট জয় করেছেন, মুসা ইব্রাহীম, এম. এ. মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাসরিন ও মো. খালেদা হোসাইন। এঁদের মধ্যে খালেদ হোসাইন এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হন।

২০১৭ সালে ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী শহরের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ নিয়ে প্রশিক্ষণ নেন বাবর।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম আরোহণ করেন তিনি।

এভারেস্ট জয়ের আগে বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ জয় করেন বাবর। তার মধ্যে রয়েছে সারগো রি (৪ হাজার ৯৮৪ মিটার), সুরিয়া পিক (৫ হাজার ১৪৫ মি.), মাউন্ট ইয়ানাম (৬ হাজার ১১৬ মি.), মাউন্ট ফাবরাং (৬ হাজার ১৭২ মি.), মাউন্ট চাউ চাউ কাং নিলডা (৬ হাজার ৩০৩ মি.), মাউন্ট শিবা (৬ হাজার ১৪২ মি.), মাউন্ট রামজাক (৬ হাজার ৩১৮ মি.), মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১২ মি.) ও চুলু ইস্ট (৬ হাজার ০৫৯ মি.)।

সিএনজি চালক আকিজ পেলেন নগদের জমি, হস্তান্তর করলেন সাকিব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa