Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জন আক্রান্ত
জাতীয় বিভাগীয় সংবাদ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জন আক্রান্ত

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 2022Updated:July 27, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৩১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১১ দশমিক ৯৬ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জন আক্রান্ত
প্রতীকী ছবি
Advertisement

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ১৮ ও ছয় উপজেলার ১৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ লোহাগাড়ায় ৬ জন, হাটহাজারী ও বাঁশখালীতে ২ জন করে এবং ফটিকছড়ি, সাতকানিয়া ও কর্ণফুলী উপজেলায় একজন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে শহরের ৯৩ হাজার ৬৩৪ ও গ্রামের ৩৪ হাজার ৮২৩ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহর ও গ্রামের ২ জন করে পজিটিভ পাওয়া যায়।

ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষায় শহরের ২ জন জীবাণুবাহক শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনার মধ্যে শহরের ৩ ও গ্রামের একজনের সংক্রমণ ধরা পড়ে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ  ৭ টি নমুনায় শহর ও গ্রামের একটির করে রেজাল্ট পজিটিভ আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২৬ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৭ জনকে সংক্রমিত বলে জানানো হয়।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনায় শহরের একজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯টি নমুনায় শহরের ২ ও গ্রামের একটিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১৯ ও মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১ নমুনার মধ্যে একটিও আক্রান্ত পাওয়া যায়নি। এপিক হেলথ কেয়ারে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ ও গ্রামের একজনের সংক্রমণ ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১০টি নমুনার মধ্যে শহরের ২টিতে ভাইরাস শনাক্ত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৯ নমুনার মধ্যে শহরের ৩টির পজিটিভ রেজাল্ট আসে।

ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮ দশমিক ৩৩ শতাংশ, বিআইটিআইডি’তে ৫ দশমিক ৮৮, চমেকহা’য় ১৩ দশমিক ৭৯, আরটিআরএলে ২৮ দশমিক ৫৭, এন্টিজেন টেস্টে ২৬ দশমিক ৯২, শেভরন ও মেডিকেল সেন্টার হাসপাতালে ০ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ৪৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৩ দশমিক ৩৩, এপিক হেলথ কেয়ারে ১০ দশমিক ৭১, মেট্রোপলিটন হাসপাতালে ২০ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

July 12, 2026
PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

July 12, 2026
বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

July 12, 2026

Latest News

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

PM flood

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন : মাহদী আমিন

বৃষ্টি কমার বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa