Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতিসহ ৯টিতে বিএনপির,সম্পাদকসহ ১২টিতে আ.লীগের জয়
জাতীয়

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতিসহ ৯টিতে বিএনপির,সম্পাদকসহ ১২টিতে আ.লীগের জয়

By Sibbir OsmanFebruary 13, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯টি পদে জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ। এছাড়া সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়।

৫ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৪ হাজার ১৪৫ জন ভোট দেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচনে সম্পাদকীয় পদ ১০টি, নির্বাহী সদস্য পদ ১১টি। নির্বাচনে সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদের মোট প্রার্থী ছিলেন ৪২ জন। সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৬৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মনতোষ বড়ুয়া পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এ এস এম বজলুর রশিদ ২ হাজার ২৮০ ভোট পেয়ে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. হাসান আলী চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮২৪ ভোট।
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতিসহ ৯টিতে বিএনপির,সম্পাদকসহ ১২টিতে আ.লীগের জয়

Advertisement

সিনিয়র সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের মো. সেকান্দর চৌধুরী ২ হাজার ৫১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. আবদুল কাদের পেয়েছেন ১ হাজার ৫৫৭ ভোট। সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আবদুল হক ২ হাজার ৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মুহাম্মদ কামরুল হাসান নাজিম পেয়েছেন ২ হাজার ১৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ ইমরান ২ হাজার ১৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল পেয়েছেন ১ হাজার ৮৭১ ভোট। অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোশারফ হোছাইন ২ হাজার ৪১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী পেয়েছেন ১ হাজার ৬৯৬ ভোট।

পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ ফখরুল ইসলাম ২ হাজার ২১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আহমেদ কবির পেয়েছেন ১ হাজার ৮৫৬ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মো. খোরশেদ আলম ২ হাজার ২৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে ঐক্য পরিষদের মো. ওমর ফারুক ২ হাজার ১৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের পিটু কুমার শীল পেয়েছেন ১ হাজার ৮৬৩ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের অলি আহমদ ২ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের অভিজিত ঘোষ পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট। এ ছাড়া নির্বাহী সদস্যের ১১টি পদের মধ্যে ৬টিতে সমন্বয় পরিষদ ও ৫টিতে ঐক্য পরিষদ জয় পেয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায় বলেন, নির্বাচনে ঐক্য পরিষদ সভাপতিসহ ৯টি পদ পেয়েছে। সাধারণ সম্পাদকসহ ১২টি পদ পেয়েছে সমন্বয় পরিষদ।

মাইক্রোফোন ধরলেন আইনমন্ত্রী, উকিল আবদুস সাত্তার বললেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa