Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ কার্যকরে আদালতের ৩০ দিনের স্থগিতাদেশ
জাতীয় ডেস্ক
জাতীয় স্লাইডার

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ কার্যকরে আদালতের ৩০ দিনের স্থগিতাদেশ

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 10, 2025Updated:November 10, 20251 Min Read
Advertisement

৩০ দিনের স্থগিতাদেশচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নতুন ট্যারিফ আদেশ কার্যকরের ওপর ৩০ দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি (বিএমএলএস) কর্তৃক দায়ের করা এক জনস্বার্থমূলক রিট আবেদনের শুনানি শেষে রবিবার (৯ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের স্থগিতাদেশ থাকা অবস্থায় নতুন ট্যারিফ বাস্তবায়ন না করতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমএলএস নেতারা।

বিএমএলএসের পক্ষে ২০ অক্টোবর দায়ের করা রিট পিটিশনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা এসআরও (নং ৩৬৪-আইন/২০২৫, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫) এবং পরবর্তী সার্কুলার নং ১৮.১৩.০০০০.৫৫১.৩১.০০৯.১৯/৪৭ (তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫)–কে চ্যালেঞ্জ করা হয়।

এসব এসআরও ও সার্কুলারের মাধ্যমে ১৫ অক্টোবর থেকে নতুন ও বাড়তি ট্যারিফ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

রিটে বলা হয়, বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নতুন ট্যারিফ সারণিতে পণ্য ও জাহাজের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে, যা ‘আইনসম্মত কর্তৃত্ব ছাড়া’ জারি করা এবং ব্যবসায়িক খাতে অযৌক্তিক চাপ সৃষ্টি করবে।

শুনানির পর আদালত বিবাদীদের প্রতি (বাংলাদেশ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ) রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে কেন উক্ত এসআরও ও সার্কুলারকে বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে আদালত ৩০ দিনের জন্য উক্ত সার্কুলারের কার্যকারিতা স্থগিত করেছেন।

শহীদ মিনারে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৩০ আদালতের আদেশে কর্তৃপক্ষের কার্যকরে চট্টগ্রাম ট্যারিফ দিনের নতুন বন্দর বন্দরের স্থগিতাদেশ স্লাইডার হাইকোর্টের
Related Posts
আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

December 14, 2025
প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

December 14, 2025
উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

December 14, 2025
Latest News
আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

এ রকম ঘটনা আরও ঘটতে পারে

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

হাদিকে হত্যাচেষ্টা

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

আর যেন একটি গুলিও না চলে

আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে: রুমিন ফারহানা

প্রবাসী নিবন্ধন

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৬৯ হাজার

গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

কাউকে ভয় পাবে না

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.