Advertisement

স্পোর্টস ডেস্ক: গেল ছয় বছরের মধ্যে চতুর্থবারের ম্তো ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতলেন নিউ জিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।

মূলত নিউ জিল্যান্ড ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ প্রদান করা হয়েছে উইলিয়ামসনকে।

গত গ্রীষ্মে ৪ টেস্টে কিউই অধিনায়কের সংগ্রহ ৬৩৯ রান। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংসও ছিল। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউ জিল্যান্ডকে তুলতে বড় অবদান রেখেছিলেন উইলিয়ামসন। এছাড়া আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বর ব্যাটসম্যানের জায়গা দখল করেন তিনি। তাই ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জয়ের ক্ষেত্রে উইলিয়ামসন ছিলেন ‘অটো চয়েস’।

রিচার্ড হ্যাডলি পুরষ্কার ছাড়াও ‘ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’-এর খেতাব জিতেছেন উইলিয়ামসন। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য জিতেছেন ‘রেডপ্যাথ কাপ’ অ্যাওয়ার্ড।

এছাড়া পুরস্কার পেয়েছেন ডেভন কনওয়ে, ফিন অ্যালেন এবং কাইল জেমিসন। নিউ জিল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার হয়েছেন কনওয়ে। ‘সুপার স্ম্যাশ প্লেয়ার অফ দ্য ইয়্যার’ জিতেছেন ২১ বছর বয়সী অ্যালেন।

আর টেস্ট ক্রিকেটে অসাধারণ বোলিং করার সুবাদে জেমিসনকে দেয়া হয়েছে ‘উইন্ডসর কাপ’ পুরষ্কার। পুরো মৌসুমে তার শিকার ছিল ২৭টি উইকেট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.