Advertisement
জুমবাংলা ডেস্ক : পূর্ববর্তী বিরোধের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষ- বিজয় ও সিক্সটি নাইনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমানে কোনও কমিটি নেই। নিজেদের মধ্যে বারবার সংঘর্ষ, ঠিকাদার, কর্মকর্তাদের থেকে চাঁদাবাজি ও সাংবাদিক মারধরের ঘটনার পর গত বছরের ২৪ সেপ্টেম্বর কমিটি বিলুপ্ত করে কেন্দ্র।

ছাত্রলীগ সূত্র জানায়, বিজয় পক্ষের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কামরুল ইসলাম ২০১৯ সালের দিকে সিক্সটি নাইনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি বিজয় পক্ষে যুক্ত হন। এ নিয়ে সিক্সটি নাইন পক্ষের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই কামরুলের বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত রবিবার কামরুলকে মারধর করেন সিক্সটি নাইনের কর্মীরা।

পরে বুধবার রাতে সোহরাওয়ার্দী হলের দিকে সিক্সটি নাইন পক্ষের এক কর্মী রাতের খাবার খেতে এলে কামরুলের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হওয়ার পর বিজয়ের কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে আর সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন।

পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিজয় পক্ষের নেতা শাখাওয়াত হোসেন বলেন, জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। এখন সিনিয়ররা মিলে সমাধান করার চেষ্টা করছেন।

সিক্সটি নাইন পক্ষের নেতা শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, দুই জুনিয়রের মধ্যে ব্যক্তিগত ঝামেলা নিয়ে হাতাহাতি হয়েছে। এটি রাজনৈতিক কোনও ঝামেলা নয়।

প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে গিয়ে রাত সোয়া ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল মুরাদ বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। দুই পক্ষকেই হলে পাঠানো হয়েছে।

বেঁকে বসেছে জামায়াত, কী করবেন ইমরান?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.