দুই ম্যাচের টেস্টসহ সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসের ২০ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে আজ বৃহস্পতিবার প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত দলে সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে তিন ক্রিকেটার বাদ পড়েছেন। বিশ্রামে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ।
নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক এবং তাওহীদ হৃদয়। এছাড়া দলে ফিরেছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ।
বিসিবির এই দলে একাধিক চমক থাকায় সমর্থকদের মধ্যে নতুন সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



