স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মধ্যম মানের সংগ্রহ পেলেও বল হাতে দুর্দান্ত শুরু পেয়েছে টাইগাররা। প্রথম দুই বলেই ডাচরা হারিয়েছে দুই উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ তিন ওভারে দুই উইকেটে ৬ রান। এর আগে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বিক্রমজিত সিং ও ম্যাক্স ও দৌদ। ইনিংসের প্রথম বলেই ইয়াসির আলীর তালুবন্দী হন বিক্রমজিত।

পরের ডেলিভারিতে বাস ডি লিডকে উইকেটের পেছনে তালুবন্দী করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তাসকিন আহমেদ। ম্যাক্স ও কলিন আকারম্যান মিলে এখন দলকে এগিয়ে নিচ্ছেন।
তাসকিন

Advertisement

এর আগে বেলেরিভ ওভালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকাতে থাকেন শান্ত ও সৌম্য। প্রথম পাঁচ ওভারে দুজনে যোগ করেন ৪৩ রান। ষষ্ঠ ওভারে এসেই প্রথম ছন্দপতন।

এই ওভারের প্রথম বলে পল ভান মিকেরেনের বল পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য। এর আগে তিনি করেন ১৪ রান। পরের ওভারের প্রথম বলে টিম প্রিঙ্গেলের বলে আউট হন ২৫ রান করা শান্ত।

এরপর ব্যাট হাতে সাকিব আল হাসান ও লিটন দাস দুজনেই ব্যর্থতা উপহার দিয়েছেন। বলা যায় উইকেট না বুঝে ব্যাট চালাতে গিয়ে আত্মাহুতি দেন দুজনই। ভ্যান বিকের বলে ৯ রানে সাজঘরে ফেরেন লিটন।

পরের ওভারে শারিজ আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ডি লিডের তালুবন্দী হন সাকিব। তিনি ৭ রানে ফেরেন। সাকিব ফেরার পরই বৃষ্টির কারণে খেলা কয়েক মিনিট বন্ধ থাকে।

পুনরায় খেলা শুরু হলেও কাটেনি বাংলাদেশের দুরাবস্থা। এবার ৩ রানে সাজঘরে ফেরেন ইয়াসির আলী। তবে এরপর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন আফিফ হোসেন।

সোহান ও আফিফের ৪৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে এ অবস্থায় অল্প সময়ের ব্যবধানে ফেরেন দুজন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ, ১৩ রানে আউট হন সোহান।

তাসকিন নেমে রানের খাতা খোলার আগেই আউট হন। শেষদিকে মোসাদ্দেক হোসেনের অপরাজিত ১২ বলে ২০ রানের ক্যামিওতে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

নেদারল্যান্ডসের হয়ে দুটি করে উইকেট নেন মিকেরেন ও লিড। এছাড়া ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গেল, শারিজ আহমাদ ও লোগান ভান বিক একটি করে উইকেট শিকার করেন।

পাঁচবার ব্যালন ডি’অর জিতলেও এবার একটি ভোটও পেলেন না রোনালদো!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.