
দলীয় ১৬ রানে কিউইদের প্রথম উইকেটের পতন হয়। পরের ওভারে এসে মেহেদি তুলে নেন আরেক ওপেনার টম ব্লান্ডেলকে (৬)। তাকে দারুণভাবে স্টাম্পড করেন নুরুল হাসান সোহান। ১৭ রানে নেই ২ উইকেট।
এর আগে মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান তোলে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক একাদশে কোনো পরিবর্তন নেই। উইনিং কম্বিনেশন ধরে রাখা হয়েছে।
অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে দুটি পরিবর্তন। জ্যাকব ডাফির জায়গায় আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে পেসার বেন সিয়ার্সের। এছাড়া ব্লেয়ার টিকনারের জায়গায় খেলছেন হামিশ বেনেট। গত বুধবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



