Advertisement

জুমবাংলা ডেস্ক : চলতি মাসের শেষ ৩ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

তিনি জানান, রংপুর, ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় আরো ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।

এরপর চলতি মাসে দেশে আর শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম, মাসের শেষভাগে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির পর তাপমাত্রা একটু হ্রাস পেতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, শ্রীমঙ্গলে ৭ ডিগ্রী সেলসিয়াস, ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ ৩০ ৮ ডিগ্রী সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.