Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় নিরিবিলি সময় কাটাতে চলে যেতে পারেন ঘাঘট নদের পাড়ে
জাতীয় ট্র্যাভেল বিভাগীয় সংবাদ রংপুর

নিরিবিলি সময় কাটাতে চলে যেতে পারেন ঘাঘট নদের পাড়ে

By Hasan MajorJul 13, 2023, 4:42 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে: উদাস দুপুর কিংবা বিষণ্ণ বিকেলে মন খারাপ? দারুণ দুপুরে কোথাও জিরিয়ে নিতে চান? অথবা ব্যস্ত বিকেলে মিলেছে একটু ফুরসত? গাইবান্ধার আশপাশে যদি থাকেন, তাহলে চলে যেতে পারেন ঘাঘট নদের পাড়ে।

আর যদি রাজধানী ঢাকা বা অন্য কোনো জনবহুল এলাকা থেকেও এসে থাকেন আপনিও ঢুঁ মারতে পারেন ঘাঘটের তীরে। এখানকার নির্জন নদী আপনাকে নিরাশ করবে না।

গাইবান্ধা শহর গড়ে উঠেছে ঘাঘটের তীরে। তবে পুরান সে নদের প্রবাহ পালটে দেওয়া হয়েছে। তাই শহরঘেঁষা নদটি এখন মরা খাল। এর পরিবর্তে শহর থেকে সামান্য দূরে নিরিবিলি বয়ে চলেছে নতুন ঘাঘট। তাই এখানে নেই কোনো শহুরে কোলাহল।

জেলা শহরের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা মুরাদ হাসান বলেন, গাইবান্ধা শহরকে বন্যার কবল থেকে বাঁচানোর জন্য নদের গতিপথ পালটে দেওয়া হয়েছে। এরপর থেকে ঘাঘট হয়েছে দুইটা– একটা পুরান ঘাঘট, আরেকটা নতুন ঘাঘট।

গাইবান্ধা শহর থেকে অটোরিকশায় সুন্দরগঞ্জ সড়ক ধরে উত্তরে ১৫-২০ মিনিট গেলেই নতুন ব্রিজ। এর নিচ দিয়েই পূর্ব-পশ্চিমে বয়ে গেছে নতুন ঘাঘট।

সম্প্রতি গিয়ে দেখা যায়, শান্ত ঘাঘট কুলকুল রবে নীরবে বয়ে চলেছে। নতুন ব্রিজের আশপাশে দোকানপাট থাকলেও বাঁধ ধরে যেকোনো দিকে গেলেই গ্রাম এলাকা।

বাঁধ ধরে পূর্বদিকে এগোলে একটি চমৎকার রেস্টুরেন্ট। চাইলে যাতায়াতের পথে এখানেও কিছু সময় কাটাতে পারেন। এর ভেতরের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।

রেস্টুরেন্ট পেরিয়ে দেখা যায়, গৃ্হস্থবাড়ির ভিটা চুম্বন করে নদী বয়ে চলেছে আপন মনে। আর কিছুদূর গেলে বাঁধের রাস্তার দুধারে চারাগাছ লাগানো হয়েছে। কয়েকজন সেসব চারা পরিচর্যা করছেন।

একজন চারাপরিচর্যাকারী জানালেন, গাছগুলো সমিতির মাধ্যমে লাগানো হয়েছে। সবাই সেগুলো দেখাশোনা করেন।

সবুজ গাছপালা পার হয়ে আরও কিছুদূর এগোলো দেখা যাবে সেখানে ঘাঘট বাঁক নিয়ে চলে গেছে দুদিকে। নদীর বাঁকের এই জায়গাটা মোহনা। দুটি নদীর মিলনস্থল।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বললেন, এখানে সোজা পূর্ব দিকে চলে গেছে ঘাঘট। সেটি বালাসিতে গিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে। আর দক্ষিণে চলে গেছে আলাই নদী। সেটি পুলবন্দী হয়ে গোবিন্দগঞ্জের কাড়াখালীতে পড়েছে।

আলাই নদীর ধার ঘেঁষে গিয়ে দেখা যায়, পৌরসভার পক্ষ থেকে সিমেন্টের বেঞ্চ পাতা রয়েছে। রয়েছে গোল ছাউনিও। কিন্তু দর্শনার্থী কম।

এলাকার কয়েকজন বললেন, এতদূর যে বসার জায়গা আছে, অনেকেই জানেন না। তবু ইদে কিছু দর্শনার্থী আসেন। অন্য সময় পড়েই থাকে বেঞ্চগুলো।

আশরাফুল ইসলাম নামের একজন দর্শনার্থী জানালেন, যেহেতু লোকজন কম, তাই নির্জনে সময় কাটাতে চাইলে এটা খুব ভালো জায়গা। দুপুরে মন উদাস থাকলেই তিনি এখানে আসেন।

নতুন ব্রিজ থেকে পশ্চিম দিকে বাঁধ ধরে এগোলে কিছু দূর গেলেই সিমেন্টের বেঞ্চ পাতা দেখা যায়। রয়েছে ছাউনিও। এদিকে দর্শনার্থী কিছু বেশি। তবে আরও পশ্চিমে গেলে নদী কয়েকটা বাঁক নিয়ে বয়ে গেছে। এদিকটায় মানুষ কম।

এই এলাকায় কথা হয় শাহনেওয়াজ চৌধুরীর সঙ্গে। তিনি এসেছিলেন স্ত্রী-পুত্রসহ।

শাহনেওয়াজ বলেন, উদাস দুপুরে কিংবা ব্যস্ত বিকেলে কোলাহলমুক্ত সময় কাটাতে চাইলে ঘাঘটপাড় খুব ভালো জায়গা। নদের তীরে নরম হাওয়া আপনার মন ভালো করবে নিমিষেই।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

May 23, 2026, 10:56 AM Asia/Dhaka
তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

May 23, 2026, 10:30 AM Asia/Dhaka
বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

May 23, 2026, 10:17 AM Asia/Dhaka
Latest News
টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

ঈদুল আজহার ছুটি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

জ্বালানি

১ লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

তারেক

আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp