
বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, লাভলেইন এলাকার একটি বাসা থেকে সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়। তিনি সরকার পতনের পর হওয়া সহিংসতা মামলার এজহারভুক্ত আসামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


