ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা।

এসব গ্রামের অধিকাংশই হাজীগঞ্জ ও এর পার্শ্ববর্তী ফরিদগঞ্জে অবস্থিত।

রবিবার সকাল ১০টায় সরকারি বিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হাজীগঞ্জ  উপজেলার সাদ্রা গ্রামের দরবার শরীফ জামে মসজিদে।

দরবার শরীফের বর্তমান পীর মাওলানা জাকারিয়া চৌধুরি বলেন, রবিবার যারা ঈদ পালন করছেন তারা সবাই পীর ইসহাক সাহেবের অনুসারী। ১৯৩৮ সাল থেকেই তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।

ঈদ উদযাপনকারী গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার  সাদ্রা, সমেষপুর, অলিপুর, বলাখাল, জাখনি, মনিহার, প্রতাপপুর, বাসারা ও আশপাশের কয়েকটি গ্রাম। ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, উভারামপুর, সাচনমেঘ, ভোলাচোঁ, সোনাচোঁ, উটতলী, মুন্সীরহাট, মুলপাড়া, বদরপুর, কাইতারা, আইটপারা, সুরংগচাইল, নুরপুর, বালিথুবা, পাইকপাড়া, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর। মতলব উত্তরের দশানী, মোহনপুর ও পাঁচানীসহ বেশ কিছু গ্রাম। কচুয়া ও শাহরাস্তি  উপজেলার ৫/৬ টি গ্রাম।  সূত্র : ইউএনবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.