ট্রাকচাপায় অটোরিকশাচালক
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া সীমানার খাজুরিয়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক সোহেল হাজীগঞ্জ পৌরসভার আড়াখাল গ্রামের ও যাত্রী গোকুল সরকার উপজেলার মৈশামুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, রাত ১১টার দিকে কুমিল্লাগামী ট্রাকটি ও শাহরাস্তিগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালকসহ দুজন নিহত হন। এ সময় আহত হন রিপন নামে এক যাত্রী।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম শান্ত জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাঁতের চিকিৎসা করাতে গিয়ে বিয়ে ভাঙলো তরুণীর!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.