Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চাকরি ছাড়ার পর ২৬ মামলা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

চাকরি ছাড়ার পর ২৬ মামলা

By iNews DeskNovember 23, 20204 Mins Read

চাকরি ছাড়ার পর ২৬ মামলা

Advertisement
জুমবাংলা ডেস্ক ; ব্যাংক অব আমেরিকার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্টের চাকরি ছেড়ে দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে ফিরে আসেন মুনির হোসেন খান। যোগ দেন চট্টগ্রামের কেডিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কে ওয়াই স্টিলে। টানা ১১ বছরের শ্রম আর মেধায় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নতি করেন। কিন্তু সেই প্রতিষ্ঠানের মালিকের রোষানলে পড়ে তিনি এখন কারাবন্দি। ১১ মাসের বেশি সময় তিনি কারা প্রকোষ্টে।

মুনিরের স্বজনরা বলছেন, ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দেওয়ার পরও তার বিরুদ্ধে কোন অভিযোগ করেনি কর্মকর্তারা। তবে অন্য একটি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পরই তার বিরুদ্ধে শুরু হয় একের পর এক মামলা। গতকাল রোববার তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। এটি এক বছরে তার বিরুদ্ধে কে ওয়াই স্টিলের করা ২৬তম মামলা। বেশিরভাগ মামলাই আত্মসাতের এবং একই ধরনের।

খুব শিগগির আরো কয়েকটি কঠিন মামলার হুমকি দেওয়া হয়েছে মুনির হোসেনের পরিবারকে। তার জন্য এখন ভুক্তভোগী পুরো পরিবার। উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে তাদের। অব্যাহত হুমকির মুখে তিন সন্তানসহ দেশছাড়া হয়েছেন মুনিরের স্ত্রী জেবুন খান। ৭৭ বছর বয়সী মুনিরের বয়োবৃদ্ধ পিতাও রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়।

চট্টগ্রামের হাজি মুহম্মদ মহসীন কলেজ থেকে এইচএসসি পাশ করার পর বিদেশে পাড়ি দেন চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খানের পুত্র মুনির হোসেন খান। বিদেশে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। এমবিএ করে ব্যাংক অব আমেরিকায় যোগ দেন। কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানের স্কুল জীবনের সহপাঠী তিনি। তার অনুরোধেই স্ত্রী-সন্তান নিয়ে দেশে এসে কে ওয়াই স্টিলে যোগ দেন।

২০০৭ থেকে ২০১৮, সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্যও বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় মুনিরকে নির্বাহী পরিচালক এবং পরে কোম্পানির পরিচালক হিসেবে (পেইড ডিরেক্টর) পদায়ন করা হয়। মুনির হোসেনের বন্ধু ও পরিবারের সদস্যরা অভিযোগ করেন তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে উঠেন প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা। ২০১৮ সালের ১১ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেডিএস গ্রুপের চেয়ারম্যানের পুত্র কারাবন্দি ইয়াসিন রহমান টিটু। ব্যবসা পরিচালনা নিয়ে বাক-বিতন্ডায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মুনির হোসেন খানকে মারধর করেন তিনি। টিটু চট্টগ্রামের আলোচিত জিবরান তাবেয়ী হত্যা মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি। লাঞ্ছিত হওয়ার অপমানে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন মুনির। যোগ দেন অন্য একটি বড় প্রতিষ্ঠানে।

অন্য প্রতিষ্ঠানে যোগ দেয়ার পরই তার বিরুদ্ধে কোম্পানির ছয়শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। অথচ তার দীর্ঘ ১১ বছরের চাকরির সময় তার বিরুদ্ধে কোন অভিযোগ এমনকি কোন অডিট আপত্তিও দেখাতে পারেনি কোম্পানি। মুনিরের পিতা মোয়াজ্জেম হোসেন খান বলেন, আমার ছেলে ১১ বছরে কে ওয়াই স্টিল মিলকে প্রতিষ্ঠিত করেন। তার বিরুদ্ধে তখন কোন অভিযোগ করা হয়নি। কিন্তু চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার পরই একের পর এক মামলা দেয়া হচ্ছে। আরও মামলা দেয়ার হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, কেডিসিএস গ্রুপ এবং এর চেয়ারম্যান খলিলুর রহমান অত্যন্ত প্রভাবশালী। আমরা কারও সাথে লড়তে চাই না। ন্যায় বিচার চাই।

মুনিরের আইনজীবী অলোক কান্তি দাশ বলেন, প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পর একজন কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগে ২৬টি মামলা রুজুর ঘটনায় বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন। ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত যেসব অভিযোগে মুনিরের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলোর বিপরীতে কোন অডিট রিপোর্ট দেখাতে পারেননি মামলার বাদী। তার বিরুদ্ধে গতকাল সিএমএম আদালতে আরও একটি মামলা হয়েছে। এ মামলার ঘটনা দেখানো হয়েছে ২০১৩ সালে। আদালত মামলাটি গ্রহণ করে ১৫ দিনের মধ্যে পিবিআইকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। ২৬টি মামলার মধ্যে ২২টিতে জামিন পেয়েছেন মুনির হোসেন।

কেডিএস গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট আহসানুল হক হেনা বলেন, কোন অপরাধ তামাদি হয় না। দেরিতে মামলা হলেও প্রতিটি অভিযোগ প্রমাণের মত তথ্য-প্রমাণ আমাদের হাতে রয়েছে। মুনির হোসেন খান কোম্পানির ছয়শ’ কোটি টাকা আত্মসাত করেছেন। তিনি উচ্চমূল্যে কারখানার জন্য কাঁচামাল সংগ্রহ করার মাধ্যমে এসব টাকা আত্মসাত করেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় অভিযোগপত্রও দেয়া হয়েছে।

এদিকে মুনির হোসেনের মার্কিন প্রবাসী বন্ধুরা এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে আবেদন করেছেন। আবেদনে তারা বলেন, মুনির হোসেন দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে কেডিএস গ্রুপের ওই কোম্পানীতে যোগ দিয়েছিলেন। সুনামের সাথে সেখানে চাকরি করেছেন। কিন্তু চাকরি ছাড়ার পর তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। অথচ চাকরিতে থাকাকালে এবং চাকরি ছেড়ে দেয়ার পর তার বিরুদ্ধে কখনই কোন অভিযোগ করেনি তারা। তারা বলেন, তিনি যদি ছয়শ’ কোটি টাকা আত্মসাতই করতেন তাহলে সপরিবারে আমেরিকান পাসপোর্টধারী হয়েও কেন দেশে চাকরি করছেন। তারা মুনির হোসেনের মামলা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa