Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চারটি ইউনিয়নের মানুষের ভরসা কেবল এই বাঁশের সাঁকো
জাতীয় বিভাগীয় সংবাদ

চারটি ইউনিয়নের মানুষের ভরসা কেবল এই বাঁশের সাঁকো

By Protik HossainSeptember 2, 2019Updated:September 2, 20193 Mins Read

চারটি ইউনিয়নের মানুষের ভরসা কেবল এই বাঁশের সাঁকো

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের মানচিত্রে ছোট একটি নাম ভালুকা। যা খাল, বিল, নদী দ্বারা বেষ্টিত। উপজেলাটি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ভালুকা উপজেলার পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে খিরু নদী। নদীর দক্ষিণ পাশে মল্লিকবাড়ী ও ডাকাতিয়া আর উত্তর পাশে উথুরা ও মেদুয়ারী ইউনিয়ন অবস্থিত। নদীটির বয়রাটেকের ঘাটে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার চারটি ইউনিয়নের হাজারো মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মল্লিকবাড়ী বাজার ঘেঁষে খিরু নদীর ওপর বয়রাটেকের ঘাটটির মেদুয়ারী ইউনিয়ন পরিষদ থেকে ইজারা নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে তারা বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন। তাই এই সাঁকোর ওপর দিয়ে পার হতে প্রতিবার পাঁচ টাকা করে দিতে হয় ঠিকাদারকে।

মল্লিকবাড়ীতে রয়েছে- প্রাথমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, দাখিল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ও কয়েকটি কিন্ডার গার্টেন স্কুল। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকো পারাপার হতে হয়।

এলাকাবাসী জানান, আমরা ঠিকমতো শিক্ষা, চিকিৎসা ও হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন পারাপারের ব্যবস্থা নেই ঘাটে। ফলে এসব রোগীদের নিয়ে হাসপাতালে নিতে চরম বিপাকে পড়তে হয় আমাদের।

মল্লিকবাড়ী ইউনিয়নে অবস্থিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী অভিযোগ করে বলে, আমাদের বাড়ি মেদুয়ারী ইউনিয়নে। সেখানের চেয়ে এখানের স্কুলের পড়া-লেখার মান কিছুটা ভালো। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। গত কয়েকদিন আগে আমাদের মধ্যে এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সাঁকো থেকে পা পিছলে নদীতে পড়ে গিয়েছিল। তবে নদীর তীরের কাছাকাছি হওয়ায় সে প্রাণে বেঁচে যায়।

স্থানীয় বাসিন্দা পানিভান্ডা গ্রামের ছাইফুল ইসলাম বলেন, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়। প্রতিবার পার হতে ইজারাদারকে পাঁচ টাকা করে দিতে হয়। তাছাড়া এই সাঁকো দিয়ে কৃষি পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা খুবই কষ্টসাধ্য। ফলে আমরা উৎপাদিত পণ্য ঠিকমতো বেচা-কেনা করতে পারি না।

বর্তমান সংসদে দুজন সংসদ সদস্য রয়েছেন। একজন আলহাজ কাজীমউদ্দিন আহমেদ ধনু। অন্যজন সংরক্ষিত মহিলা এমপি মনিরা সুলতানা মনি। যাদের বাড়ি ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নে। তাদের বাড়ির পাশের একটি সেতুর জন্য দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দুই সংসদ সদস্যদের কাছে আমাদের চাওয়া- পশ্চিম ভালুকার হাজারও মানুষের দুর্ভোগের বিষয়টি ভেবে এই অর্থবছরেই যেন খিরু নদীর ওপর বয়রাটেকের সেতুটি নির্মাণ করা হয়।

এ বিষয়ে ইজারাদার মো. ওয়াদুদ মিয়া বলেন, এক বছরের জন্য ষাট হাজার টাকায় ঘাটটি মেদুয়ারী ইউনিয়ন পরিষদ থেকে ইজারা নিয়েছেন তিনি। পরে তিনি নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করেছেন। তাই সাঁকো পার হলে প্রত্যেকের কাছ থেকে পাঁচ টাকা করে আদায় করা হয়।

উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, খিরু নদীর ওপর বয়রাটেকের সেতুটি অনেক আগেই নির্মাণ করার প্রয়োজন ছিল। প্রতিদিন শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।

এ বিষয়ে ভালুকা উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই সেতু নির্মাণ কাজের প্রক্রিয়া চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa