
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি জেফ বেজোস-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন জানিয়েছে, তারা শীঘ্রই মহাকাশ ভ্রমণের টিকেট বিক্রি করবে। আর এই ভ্রমণ হবে বেজোস-এর নিউ শেফার্ড রকেটে।
কোম্পানিটি বলছে, যারা মহাকাশ ভ্রমণে আগ্রহী ব্লু অরিজিনস-এর ওয়েব সাইটে নিবন্ধনের মাধ্যম তাঁরা জানতে পারবেন কীভাবে নতুন শিপার্ডের প্রথম সিটটি কিনবেন। এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ব্লু অরিজিন। ভিডিওতে বলা হয়েছে টিকেট ও মূল্য সম্পর্কে জানতে পাঁচ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কিছুদিন আগে টেক্সাসে নিউ শেপার্ড পরীক্ষা করেছে ব্লু অরিজিন। ক্যাপসুলটি ভূপৃষ্ট থেকে ১০৬ কিলোমিটার উপরে ভ্রমণ করে আবার সফলতার সংগে তিনটি প্যারাসুটের সাহায্যে অবতরণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


