স্পোর্টস ডেস্ক: পাঁজরের হাড়ে ইনজুরির কারনে চার থেকে ছয় সপ্তাহের জন্য কোর্টের বাইরে চলে গেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এ সম্পর্কে এক টুইটার বার্তা নাদাল নিজেই লিখেছেন, ‘এটা মোটেই কোন ভাল খবর নয়, আমি এতটা প্রত্যাশা করিনি।’

Advertisement
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের সেমিফাইনালে নাদাল ইনজুরিতে আক্রান্ত হন। ফাইনালে রোববার যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের কাছে পরাজিত হবার পিছনে এই ইনজুরিও অনেকটাই দায়ী। ফাইনালে তাকে দুইবার বাধ্য হয়ে কোর্টের মধ্যে চিকিৎসা নিতে হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



