Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চার লেন হচ্ছে হাতিরঝিল-বনশ্রী-ডেমরা সড়ক
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

চার লেন হচ্ছে হাতিরঝিল-বনশ্রী-ডেমরা সড়ক

By Hasan MajorJanuary 28, 2020Updated:January 28, 20203 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) ভিত্তিতে হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক (চিটাগাং রোড মোড় এবং তারাবো লিংক মহাসড়কসহ) চার লেনে উন্নীতকরণের জন্য গৃহীত সহায়ক প্রকল্পসহ মোট ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। খবর বাসসের।

চার লেন হচ্ছে হাতিরঝিল-বনশ্রী-ডেমরা সড়ক
প্রতীকী ছবি
Advertisement

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ২৪৯ কোটি টাকা, বাস্তবায়নকারি সংস্থার নিজস্ব অর্থায়ন ৫ কোটি ৬৮ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা হিসেবে পাওয়া যাবে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, একনেকে অনুমোদন পাওয়া ৯ প্রকল্পের মধ্যে ৮টি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত প্রকল্প রয়েছে।

হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের সহায়ক প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ২০৯ কোটি ৬০ লাখ টাকা। এর পুরোটাই বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে।
তিনি জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, শহরের যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনার উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ১৩ দশমিক ৫০ কিলোমিটার হাতিঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। আজ অনুমোদিত সহায়ক প্রকল্পের মাধ্যমে পিপিপির ভিত্তিতে মূল প্রকল্পের ভূমি অধিগ্রহণসহ ডিজাইন ও তদারকি পরামর্শক সেবার কাজ সম্পাদন করা হবে বলে তিনি জানান।

এদিকে, একনেক সভায় মোংলা বন্দরের জেটিতে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিংয়ের জন্য প্রয়োজনীয় গভীরতা অর্জন করার লক্ষ্যে ৭৯৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

প্রকল্পের আওতায় ড্রেজিংয়ের মাধ্যমে মোংলা বন্দরকে আন্তর্জাতিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ করা হবে।

পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর পানিকে সর্বোচ্চ ব্যবহার উপযোগি রাখতে প্রয়োজনীয় ড্রেজিং করার নির্দেশনা প্রদান করেছেন।

একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পসমূহ হলো- রংপুর সিটি করপোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় প্রকল্প, এর খরচ ধরা হয়েছে ১১৩ কোটি ৬৯ লাখ টাকা। রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় হবে ৬৫ কোটি ৯৯ লাখ টাকা। ভান্ডাল জুড়ি পানি সরবরাহ প্রকল্প, যার খরচ হবে ৯৫৮ কোটি ৮৫ কোটি টাকা এবং নারায়ণগঞ্জ লিংক সড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা।

এছাড়া আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি টাকা। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার আওতাধীন সুরমা নদীর ডান তীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স, লক্ষীবাউর ও বেতুরা এলাকায় নদী তীর সংরক্ষণ প্রকল্প, এর খরচ ধরা হয়েছে ১৯১ কোটি ৬৭ লাখ টাকা এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩৯৪ কোটি ৪৭ লাখ টাকা।

একনেক সভায় মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সচিব ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026

Latest News

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa